রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ফরিদপুরে বন্যার্তদের মাঝে কওমি উলামা পরিষদের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

ফরিদপুরে কওমি উলামা পরিষদের উদ্যোগে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টা হতে দুপুর ৩টা পর্যন্ত সাদীপুর মাদ্রাসা প্রাঙ্গণে প্রায় তিন শতাধিক অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর কওমি উলামা পরিষদের সভাপতি জামিয়া আরাবিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী কামরুজ্জামান। চিকিৎসা প্রদান করেন ফরিদপুরের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ইব্রাহিম খলিলুল্লাহ, ডাঃ মোঃ আসলাম, ডাঃ মোঃ রমজান আলী, ডাঃ সাকিল ও ডাঃ তাহেরা আক্তার। কর্মসুচির আয়োজন করেন মাওলানা হাবিবুর রহমান।

মুফতি আব্দুর রহমানের পরিচালানায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কওমি উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ হাসান ফায়েক, সহ-সভাপতি মুফতি আবু সাঈদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিন, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদুল কবির, ডাঃ মুফতি শফিউজ্জামান, মারকাজ মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি নূর হুসাইন, আলিয়াবাদ উলামা ও আইম্মা পরিষদের সভাপতি মুফতি আবু জাফর, সেক্রেটারী মুফতি ইব্রাহিম ও সাদিপুর মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা হাফিজুর রহমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ