রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

বাইতুশ শরফের নব মনোনীত পীরের সঙ্গে ইশা ছাত্র আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাইতুশ শরফের নবনিযুক্ত পীর, বিশিষ্ট লেখক, গবেষক ও সম্পাদক ড. মাওলানা আব্দুল হাই নদভী হাফি. এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

গতকালের এ সৌজন্যে সাক্ষাতে পীর মাওলানা নদভী সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রাণবন্ত মতবিনিময় করেন এম. হাছিবুল ইসলাম সহ প্রতিনিধি দলের সাথে এবং তার রচিত বেশ কিছু বই হাদিয়া প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক এম এম শোয়াইব, চট্টগ্রাম মহানগর সভাপতি রিদুয়ানুল হক শামসী, সহ-সভাপতি তানভীর হোসাইন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন প্রমুখ।

সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল বাইতুশ শরফ আদর্শ কামিল মাদরাসা ক্যাম্পাস পরিদর্শন করেন এবং মরহুম পীর সাহেবদ্বয়ের কবর জিয়ারত করেন।

গত ২০ মে-২০ বুধবার বায়তুশ শরফ এর মরহুম পীর সাহেব মাওলানা কুতুব উদ্দিন রহ এর ইন্তেকাল করলে ২৩ মে শনিবার বায়তুশ শরফ মজলিসুল উলামা ও আঞ্জুমানে ইত্তেহাদ এর যৌথ বৈঠকে সর্বসম্মতিক্রমে মাওলানা আব্দুল হাই নদভী হাফিঃ কে বায়তুশ শরফ দরবারের নতুন রহবার হিসেবে মনোনীত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ