রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

রিজেন্টকাণ্ডে জড়িত ৮ জনের রিমাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় রিজেন্ট হাসপাতালের ৮ কর্মকর্তাকে দুদিন করে রিমাণ্ডে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানানো হয়।

আসামিরা হলেন, হাসপাতালের অ্যাডমিন আহসান হাবীব (৪৫), এক্স-রে টেকনিশিয়ান আহসান হাবীব হাসান (৪৯), মেডিক্যাল টেকনোলজিস্ট হাকিম আলী (২৫), রিজেন্ট গ্রুপের প্রজেক্ট অ্যাডমিন রাকিবুল ইসলাম (৩৯), রিজেন্ট গ্রুপের এইচআর অ্যাডমিন অমিত বনিক (৩৩), গাড়ি চালক আব্দুস সালাম (২৫) এক্সিকিউটিভ অফিসার আব্দুর রশীদ খান জুয়েল (২৮) ও মিজানুর রহমান (৩৯)।

সূত্র জানায়, এদিন উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার নজরুল হক আসামিদের আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মিজানুর রহমানকে ৭ দিনের এবং অন্য সবার ৫ দিন করে রিমাণ্ড চাওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেকের দুদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৮ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই কর্মকর্তাদের পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

গত ৭ জুলাই রাতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। করোনা টেস্ট না করে রোগীদের জাল রিপোর্ট দেয়াসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়। এ ঘটনায় আরিফ চৌধুরী ও তার স্ত্রী সাবরিনা চৌধুরী গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ