রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

১ সপ্তাহর মধ্যে কওমি মাদরাসাগুলো খুলে দিতে ময়মনসিংহ আলেমদের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সমস্ত কওমি মাদরাসাগুলো খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহের আলেমদের সংগঠন 'ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী'

গতকাল শনিবার রাতে সংগঠনটির তালতলাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইত্তেফাকুল উলামার মজলিসে শুরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে এক জরুরি বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ এ আহ্বান জানান।

দীর্ঘ সময় কওমি মাদরাসাগুলো বন্ধ রয়েছে। চাকরি, বাজার,ব্যবসা-বাণিজ্য,অফিস-আদালত ইত্যাদি অধিকাংশ প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও, বন্ধ রাখা হয়েছে কওমি মাদরাসাগুলো। গত ১২ জুলাই থেকে হিফজ বিভাগগুলো খুলে দেয়া হলেও ছাত্র, শিক্ষক কেউ কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। তাই স্বাস্থ্যবিধি মেনে আগামী এক সপ্তাহের মধ্যে কওমি মাদরাসার কিতাব বিভাগ খুলে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

এ ছাড়াও অন্যদিকে, নতুন শিক্ষাবর্ষ শুরুর লক্ষে দারুল উলূম মইনুল ইসলাম হাটহাজারীর মতো ছাত্র/ছাত্রী ভর্তি, কিতাব বন্টন, সীট বিন্যাস ও শ্রেণী কক্ষ প্রস্তুত করণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করতে মাদরাসা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

সবকিছু স্বাভাবিকভাবে চললেও এখন পর্যন্ত কওমি মাদরাসা বন্ধ রাখা দুঃখজনক। নিয়মিত ক্লাস না থাকায় শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। এরকম চলতে থাকলে অনেক শিক্ষার্থী অকালে ঝরে পরবে। তাই অগণিত ছাত্র/ছাত্রীর ভবিষ্যত রক্ষার্থে এক সপ্তাহের মধ্যে কওমি মাদরাসাসমূহ খুলে দেয়া জরুরী বলে মনে করেন আলেমগণ।

এসময় উপস্থিত ছিলেন- ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সা’দী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা জাকারিয়া, মাওলানা আনোয়ারুল হক,জেলা শাখার সভাপতি মুফতী মুহিব্বুল্লাহ্,মাওলানা জামালুদ্দীন,মাওলানা ফজুলর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ