রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

করোনা থেকে সুস্থ হলেন ব্রাজিলের ফার্স্ট লেডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর সুস্থ হলেন ব্রাজিলের ফার্স্ট লেডি মিশেল বোলসোনারো। সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানান ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর স্ত্রী।

মিশেল ইনস্টাগ্রাম পোস্টে জানান, ‘পরীক্ষার ফলাফল নেগেটিভ। প্রার্থনা ও সবার ভালোবাসার জন্য ধন্যবাদ।’ করোনা পরীক্ষার রিপোর্টের ছবিও পোস্ট করেছেন তিনি, যেখানে লেখা ‘ধরা পড়েনি।’

গত বুধবার মিশেলের দাদি কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। ব্রাজিল প্রেসিডেন্টের দ্বিতীয় স্ত্রীর ঘরের ছোট ছেলে ২২ বছর বয়সী জাইর রেনানেরও করোনা পজিটিভ এসেছে। গত ৭ জুলাই বোলসোনারোও করোনায় আক্রান্ত হন। হালকা উপসর্গ নিয়ে ওই মাসের শেষ দিকে সুস্থ হন তিনি।

উল্লেখ্য, ব্রাজিলে এ পর্যন্ত ৩৩ লাখের বেশি করোনা রোগী পাওয়া গেছে এবং মারা গেছেন এক লাখ ৭ হাজারের বেশি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ