রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ফুুলপুরে সড়ক দূর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: ময়মনসিংহের ফুুলপুর উপজেলার শেরপুর মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ফাইজুল হক আসিফ (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় শেরপুর মহাসড়কের অগ্রণী ব্যাংকের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ফাইজুল হক উপজেলার বড়ইকান্দি বিশ্বাস বাড়ির জহিরুল হক বিশ্বাসের ছেলে। সে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে ফিজিক্স শেষ বর্ষের শিক্ষার্থী। আহত চালক উপজেলার শুনই গ্রামের আবুল কাশেমের ছেলে।

জানা যায়, গতকাল সন্ধ্যায় শেরপুরগামী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫-৩৩৬০) রাস্তায় দাঁড়িয়ে থাকা রিকশাকে ধাক্কা দেয়। এতে চালক আবুল হোসেন ও যাত্রী ফাইজুল হক আসিফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ফুুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংকজনক হলে তাদের ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে যাত্রী ফাইজুল হক আসিফ মারা যায়।

পরে ট্রাক চালক রফিকুল ইসলাম (৪৮) কে আটক করেছে পুলিশ। রফিকুল ইসলাম পালপাড়ার সুরুজ আলির ছেলে।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, আমরা ঘাতক ট্রাক ও চালককে আটক করেছি। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ