রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ময়মনসিংহে মাইক্রোবাস পুকুরে পড়ে একই পরিবারের ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের ফুলপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একই পরিবারের ৮ জন মারা গিয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ২জনকে।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ফুলপুর উপজেলার বাশাটি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন। তিনি বলেন, ময়মনসিংহ থেকে শেরপুর নালিতাবাড়িগামী একটি মাইক্রোবাস ফুলপুরের বাশাটি নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।

পরে খবর পেয়ে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৮ জনের মরদেহ উদ্ধার করে। জীবিত উদ্ধার করা হয় আরো ২জনকে।

ওই মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে রয়েছে একই পরিবারের একটি শিশু, ৫ জন নারী এবং ২ জন পুরুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ