রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ঢাকার নিম্নাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রোববার বিকেলে নগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজের নেতৃত্বে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলান আহমদ আবদুল কাইয়ূম, দক্ষিণ সমাজ কল্যাণ সম্পাদক ইউনুছ তালুকদার, সহ-অর্থ সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিন, সবুজবাগ থানা সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা নাযীর আহমাদ শিবলী, মুহা. জাকির হোসেন,মুহা. শাহজালাল প্রমুখ।

নগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ত্রাণ বিতরণ পূর্ব বক্তব্যে বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। কল্যাণকামীতাই ইসলামের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ইসলাম প্রতিষ্ঠিত না থাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ কষ্টের সীমা নেই। রাষ্ট্রীয় সম্পদ লুটেপুটে খাচ্ছে সরকার দলীয় লোকেরা। ছাত্র সংগঠন ছাত্রলীগ ফরিদপুর জেলা সভাপতিই কেবলমাত্র দুই হাজার কোটি টাকা পাচার করেেেছ। তাহলে সহজেই বুঝা যায় রাষ্ট্রীয় সম্পদ কিভাবে ক্ষমতাসীনরা লুটে খাচ্ছে। এই লুটেরাদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে একটি দুর্নীতি ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিনি সকলকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসার আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ