রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ফুলপুর পোস্ট অফিসের পাশে ময়লার স্তুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: ময়মনসিংহের ফুুলপুর উপজেলার পোস্ট অফিসের সামনে ও দুইপাশে ময়লা-আবর্জনার স্তুপ তৈরি হয়েছে। এতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে অফিস কর্মকর্তা ও সাধারণ জনগণকে। বেড়েছে দুর্গন্ধ ও মশার উপদ্রব।

সরেজমিনে দেখা যায়, আশপাশের ফলের দোকান, চা স্টল ও অন্যান্য দোকানের ময়লা এখানে ফেলা হচ্ছে। যার ফলে পরিবেশ দূষণ এবং জনগণকেও পোহাতে হচ্ছে দূর্ভোগ।

এ বিষয়ে ফুলপুর পোস্ট অফিসের কম্পিউটার ও হার্ডওয়ার টেকনিশিয়ান তানভীর আহমেদ বলেন, এ বিষয়ে প্রশাসন বরাবর কয়েক দফা চিঠি দেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার পদক্ষেপও নেয়া হয়েছে। তারপরও তারা তা মানছে না, অফিস বন্ধ থাকা অবস্থায় ময়লা ফেলে রেখে যায়। এতে আমাদেরকে দূর্ভোগ পোহাতে হচ্ছে।

‘সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জনাব শরিফ আহমেদ (এমপি)-এর হস্তক্ষেপে একবার এটি পরিষ্কার করা হয় এবং মাইকিং করে ময়লা ফেলতে নিষেধ করা হয়। তারপরও তারা মানছে না।’

এ বিষয়ে কথা হয় কয়েকজন ফল দোকানদারের সাথে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফল ব্যাবসায়ী বলেন, ‘এখানে ময়লা ফেললে কেউ কিছু বলে না তাই ফালাই’। মাইকিং করে এখানে ময়লা ফেলা নিষেধ করার বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ