রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ফেনীর সোনাগাজীতে মাওলানা আব্দুল আউয়াল ঘাট সেতুর উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নে ছোট ফেনী নদীর ওপর নির্মিত মাওলানা আব্দুল আউয়াল ঘাট সেতু উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার বিকেলে সেতুটি উদ্বোধন করেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)’র নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান এম.এ হোসেন, জহিরুল আলম জহির, ক.খ.ম ইসহাক খোকন, প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্সের সত্বাধিকারী ফজলুল হক বাবলুসহ স্থানীয় ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে ফলক উম্মোচন ও দোয়া মুনাজাতের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এলবিসি প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্স ৯১০ মিটার চেইনেজে মাওলানা আব্দুল আউয়াল ঘাটের ছোট ফেনী নদীর উপর ৯৬ মিটার পিসি গার্ডার সেতুর নির্মান কাজ সম্পন্ন করে। ৬ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ৪শ ৭৮ টাকা ব্যয়ে নির্মিত সেতুর কাজের মেয়াদকাল ছিল ১ বছর ৬ মাস। ঠিকাদারী প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে পূর্বেই কাজটি সম্পন্ন করে। এতে করে র্দীঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে দুই পাড়ের মানুষের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ