রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

পদ্মা ও যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামিক কালচারাল ফোরামের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মা ও যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরভারেংগা, দালোটিয়া, চরকাটারী ও চরগোবিন্দপুর সহ বিভিন্ন স্থানে আজ ২৯ আগস্ট ত্রাণ বিতরণ করেছে ইসলামিক কালচারাল ফোরাম।

ফোরামের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান মমতাজীর নেতৃত্বে একটি টিম আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভাঙন কবলিত এলাকায় ঘুরে ঘুরে অর্ধ সহস্রাধিক ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেন।

এ সময় মাওলানা মমতাজী বলেন, সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব ও নববী সুন্নাহ। দলমত নির্বিশেষে সকলকে মানব সেবার এ মহৎ কাজে এগিয়ে আসা দরকার। তিনি পদ্মা ও যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা ও ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সেক্রেটারী জেনারেল মাওলানা মো. নাজমুল হক, মাওলানা আবু জাফর কাসেমী, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মুফতি মাসুম আহমাদ, মুফতি ওয়াহিদুল আলম, মুফতি আব্দুর রহীম কাসেমী, মাওলানা রিয়াজুল ইসলাম মুনির, হাজী ফজলুল হক ও মাওলানা ওবায়দুর রহমান প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে শাইখুল হাদীস মুফতি আব্দুল খালেক, হাফেজ মাওলানা মুফতি ইউনুস বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ওমর ফারুক প্রমুখ।

উল্লেখ্য, ইসলামিক কালচারাল ফোরাম একটি অরাজনৈতিক সংগঠন। ইসলামি ঐতিহ্য ও মানবতার বিকাশে গবেষণাধর্মী প্রতিষ্ঠানটি ২০১৯ সালের ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কাজ শুরু করে। সংগঠনটি ইতিমধ্যেই সমাজসেবা মূলক কার্যক্রমের মাধ্যমে বোদ্ধামহলের নজর কেড়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ