রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ঝিনাইদহে করোনায় চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহ কেভিড- ১৯ হাসপাতালে মুহা. আলিম উদ্দিন খান নামে একজন দন্ত চিকিৎসক মারা গেছেন। তার বাড়ি ঝিনাইদহ শহরের কলেজপাড়ায়। ২৪ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন।  শনিবার রাতে তিনি মারা যান।

এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। এদিকে নতুন করে করোনায় আরো ২০ জন আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়লো ১৬২৪ জনে।

সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, শৈলকুপা উপজেলায় ৫ জন, কালীগঞ্জ উপজেলায় ১ জন, মহেশপুর উপজেলায় ৪ জন ও কোটচাঁদপুর উপজেলায় ১ জন রয়েছে।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, মানুষ স্বাস্থ্যবিধি একেবারেই মানছে না। ৭০ ভাগ মানুষ মাক্স ব্যবহার করছে না। হাট-বাজারগুলোতে মানুষ ভিড় করে কেনাকাটা করছে। সামাজিক দূরত্ব একেবারেই মানছে। এতে করোনা সংক্রমণ ছড়াচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ