রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

লামায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবান লামা উপজেলার সরই ইউনিয়নে বন্যহাতির আক্রমণে আশরাফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। তিনি ইউপির আন্ধারি জামালপুর এলাকার মৃত সাহেব আলী তালুকদার এর স্ত্রী।

মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে এই ঘটনা ঘটে। এসময় বন্য হাতির পাল নিহতের বসতবাড়িও ভাঙচুর করে।

জানা যায়, ভোরে লোকজন নামাজ পড়তে উঠলে তালুকদারের বসত বাড়ি ভাঙচুর করা অবস্থায় দেখতে পায় এবং একপাশে ক্ষতবিক্ষত বৃদ্ধ নারীর লাশ পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সারারাত আন্ধারী এলাকা ও আশপাশে বন্য হাতি হামলা চালায়। এলাকায় অনেকের ফসলি ক্ষেত, বসতবাড়ি ও বাগান ভাঙচুর করেন। এমতাবস্থায় রাতের কোন এক সময় ইউনিয়নের আন্ধারী জামালপুর এলাকার সাহেব আলী তালুকদারের বাড়ীতে হামলা চালিয়ে বসতঘর ভাংছুর করে এবং তার স্ত্রীকে হত্যা করে। ভোরে লোকজন নামাজ পড়তে উঠলে বসত বাড়ি ভাঙচুর ও পাশে তার লাশ দেখতে পায়। ঘটনাস্থলে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন।

বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মুহা. ফরিদুল আলম বলেন, কয়েকদিন যাবৎ ১০/১২টি বন্যহাতির পাল এলাকায় তাণ্ডব চালাচ্ছে। অনেকের বসতবাড়ি ও ফসলের ক্ষতি করেছে। এঘটনায় এলাকার মানুষ নির্ঘুম রাত কাটানোর পাশাপাশি জনমনে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি বন বিভাগ, উপজেলা চেয়ারম্যান ও থানাকে অবহিত করা হয়েছে।

এবিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার বলেন, ক্ষতিগ্রস্তদের বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে। পাশাপাশি এলাকার মানুষের সমন্বয় সহযোগীতায় হাতিগুলোকে গহীন পাহাড়ে সরানোর ব্যাবস্থা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ