রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ময়মনসিংহ আঞ্চলিক কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

বৃহত্তর ময়মনসিংহের আঞ্চলিক কওমী মাদরাসা শিক্ষা বোর্ড ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ’র প্রথম সাময়িক পরীক্ষা বাতিল করে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বোর্ডটির পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা ফজলুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে, চলতি ১৪৪১-৪২ হিজরী মোতাবেক ২০২০-২১ শিক্ষাবর্ষ স্বাভাবিকের চেয়ে কিছুটা বিলম্বে শুরু করা হয়েছে। তাই চলতি শিক্ষাবর্ষ মুহাররম থেকে রমযান পর্যন্ত সুপরিকল্পিতভাবে ব্যয়ের মাধ্যমে বিলম্বের সেই ঘাটতিটুকু পূরণ করা সম্ভব হতে পারে।

এর আগে গত ২৫ আগস্ট বোর্ডটির নির্বাহী পরিষদের বৈঠকে চলতি শিক্ষাবর্ষে ছুটি কমিয়ে ২টি পরীক্ষার মাধ্যমে পাঠক্রম সংকোচন ছাড়াই শিক্ষাবর্ষ সমাপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

তারই উপর ভিত্তি করে চলতি বছরের অর্ধবার্ষিক পরিক্ষা আগামী ৮ রবিউস সানী ১৪৪২ হিজরী ২৫ নভেম্বর থেকে ১৬ রবিউস সানী ১৪৪২ হিজরী ৩ ডিসেম্বর পর্যন্ত নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অপর দিকে চলতি বছরের বার্ষিক পরীক্ষা আগামি ১৭ শাবান ১৪৪২ হিজরী ৩১ মার্চ থেকে ২৪ শাবান ১৪৪২ হিজরী ৭ এপ্রিল পর্যন্ত নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ