রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

খাগড়াছড়িতে ওলামা ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আঃ হান্নান মানছুর
খাগড়াছড়ি থেকে>

খাগড়াছড়ি ক্বওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত ও পরিষদকে আরো গতিশীল করার লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ (৩অক্টোবর ) বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি পৌরসভাস্হ তালিমুল কুরআন নূরানী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ নুরুল কবির আরমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পুরাতন পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, পরিষদের উপদেষ্টা মাওলানা শিব্বির মাহমুদ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পরিষদের সদর উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা রেজাউল করিম মিছবাহ, মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন, মাওলানা আলী মর্তুজা, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আবু মুসা, হাফেজ হাবিবুর রহমান, হাফেজ শাহ নেওয়াজ প্রমুখ।

পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করেন মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ