রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

বালাগঞ্জে পোনা অবমুক্ত করেন এমপি এম. সামাদ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলায় প্রবাহমান কুশিয়ারা ও বেতরী নদী উন্মুক্ত ঘোষনা করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী।

শনিবার (৫ সেপ্টেম্বর) বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত ২০২০-২১ আর্থিক সালের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার মাইজাইল ও চাতল-ফাটা চাতল হাওরে পোনামাছ অবমুক্ত উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষনা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ও সঞ্চালনা করেন জেষ্ঠ্য উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ মতিন, প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী এ এম এ জি কিবরিয়া, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলকু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আজমল বেগ, যুগ্ন সাধারণ সম্পাদক মুকিত আহমদ চৌধুরী।

ইউপি সদস্য মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান বুলবুল, হারুনুর রশীদ জায়েদ, শায়েস্তা মিয়া, দক্ষিন সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুশিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, প্রভাষক রুহুল আমিন, সংবাদকর্মী বদরুল আলম, এমপি'র ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, দক্ষিন সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল আহমদ, বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শামসুল হক, শেখ আবু নাহিদ, লিফ শেখ মো. আশিকুর রহমান প্রমুখ।

এসময় ১০-১৫ সে.মি. আকারের প্রায় ২৯০ কেজি পোনা অবমুক্ত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ