রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

হবিগঞ্জে ট্রাকের নিচে ঢুকে পড়লো পাজেরো, চেয়ারম্যানসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পাজেরোর সংঘর্ষে চার জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল রয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

আজ (সোমবার) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাকিরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের আরিফুল ইসলাম, ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আঁখি (২০)। ও অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল আলম জানান, বিকেল ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পাজেরো (ঢাকা-মেট্রো-ঘ-১১-২০১৫) নয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাজেরোতে থাকা দুজন পুরুষ মারা যান। মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও মাধবপুর থানা পুলিশ এবং মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার কাজ পরিচালনা করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ