রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ইউরোপের স্বপ্ন বিলীন, লাশ হয়ে ফিরলেন ছাতকের মিজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনাইদ আহমদ
ছাতক প্রতিনিধি>

ইউরোপের চোখ ধাঁধানো জীবনের স্বপ্নে বিভোর হয়ে দালালের খপ্পরে পড়ে অবশেষে লাশ হয়ে দেশে ফিরেছে ছাতকের মিজানুর রহমান (৩০)। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রীস থেকে তার লাশ এসে দেশে পৌছেছে। সে উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের আসিদ আলীর ছেলে।

জানা যায়, গত ৫ আগস্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান উন্নত জীবন যাপনের জন্য আরব আমিরাত থেকে তুরস্ক হয়ে অবৈধভাবে গ্রীস যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারায়। পরবর্তীতে ১৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিজানের এক বন্ধুর স্ট্যাটাসের মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবারের লোকজন।

প্রায় তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমায় মিজানুর রহমান। সেখান থেকে সে রুহুল আমিন নামের এক দালালের প্ররোচনায় ইউরোপের স্বপ্নে বিভোর হয়ে যাত্রা শুরু করে গ্রীসের উদ্দেশ্যে। লক্ষ্যে পৌছানোর আগেই স্বপ্ন ভঙ্গ হয় তার। সড়ক দূর্ঘটনায় উত্তর গ্রীসের আলেসান্দ্রোপলিতে সে মৃত্যুবরণ করে।

মারা যাওয়ার প্রায় এক মাস পর স্থানীয় প্রবাসী কমিউনিটি ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় রোববার দেশে ফিরেছে তার লাশ। কফিনে বন্দী মিজানকে দেখে পুরো এলাকায় চলছে শোকের মাতম। শোকে কাতর হয়ে বারবার মূর্চা যাচ্ছেন মিজানের মা।

মিজান ৫ আগস্ট মারা গেলেও আজই প্রথম তিনি জানতে পেরেছেন তার ছেলে আর জীবিত নেই। রোববার রাত সাড়ে আটটায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মিজানুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ