রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর সভা পণ্ড করে দিলো পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে আলোচিত ইসলামী বক্তা মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীর মাদক ও কিশোর গ্যাংবিরোধী সভা।

বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামে সভাস্থলে গিয়ে সভা বন্ধ করে দেয় পুলিশ। এতে করে ক্ষোভ প্রকাশ করেন সভায় আগতরা।

তবে করোনাভাইরাসের কারণে ছোটপরিসরেই সভার আয়োজন করা হয়েছিল বলে দাবি করছেন মাওলানা তাহেরী।

জানা যায়, বুধবার সকালে ইসলামী বক্তা মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীর প্রতিষ্ঠিত সংগঠন দাওয়াতে ঈমান বাংলাদেশের পঞ্চমবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার চাপুইর গ্রামে তার নিজ বাসভবনের সামনে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনারে আয়োজন করা হয়েছিল।

সভায় মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক পাভেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। পুলিশ সভা বন্ধ করে দেয়ায় চেয়াম্যান সভাস্থলে আসেননি।

বেলা ১১টায় সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সভা বন্ধ করতে বলে। করোনাভাইরাসের কারণে গণজমায়েত করা যাবে না বলে জানান এসআই সোহরাব হোসেন। এ ঘটনায় সভায় আগতদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরে মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী বলেন, আমাদের এলাকায় মাদক এমনভাবে ছড়িয়ে পড়েছে, যার জন্য মাদকবিরোধী সভা করা খুবই প্রয়োজন মনে করেছি। যে কিশোররা পড়ালেখা করে দেশ ও জাতির কল্যাণ করবে, তারা কিশোর গ্যাং তৈরি করছে। তাদের সচেতন করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সভার আয়োজন করেছিলাম।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে আমরা ছোটপরিসরে আয়োজন করেছিলাম। কিন্তু প্রশাসন থেকে নিষেধ করা হয়েছে। তবে প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে- পরে তারাও এ অনুষ্ঠানে থাকবে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের এসআই সোহরাব হোসেন জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে গণজমায়েত নিষিদ্ধ রয়েছে। সে জন্য মাওলানা তাহেরীকে সভা বন্ধ রাখার জন্য বলা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ