রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

হালুয়াঘাটে বজ্রপাতে একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মনিকুড়া গ্রামে ১২ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে বজ্রপাতে আবু বকর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, নিহত আবু বকর ফুলপুর উপজেলার চরকাজিয়াকান্দা (জুগিরগুহা) গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

জানা যায়, আবু বকর হালুয়াঘাটে তার মামার বাড়ি বেড়াতে যায়। শনিবার দুপুরে গোসল করার জন্য পার্শ্ববর্তী সেন্ট এন্ড্রুজ উচ্চ বিদ্যালয়ের পুকুরে গেলে বজ্রপাত হয়। পরে স্থানীয়রা তাকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আবু বকর ফুলপুর বাসস্টেন্ডে কসাই এর কাজ করতো। সে কয়েকদিন আগে বিয়ে করেছে  বলে জানায় আবু বকরের আত্মীয় মুশাররফ।

হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের আবেদনে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল রোববার সকাল ৯ টায় নিহতের গ্রামের বাড়ি জুগিরগুহা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ