রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

জামালপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৫ ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুর শহরের ডাকপাড়া এলাকায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও আড়তে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৫ পেঁয়াজ ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াছমিন সদরের নান্দিনাতে ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. ইবনুল আবেদিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪।

জামালপুর র‌্যাব-১৪ জানায়, অভিযানে আলহাজ জহুরুল হক কাঁচা মার্কেটে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে সিয়াম সিনান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডার্সের সত্বাধিকারী আব্দুল জলিলকে ৩০ হাজার টাকা এবং মেসার্স দিদার এন্টারপ্রাইজের সত্বাধিকারী দিদারুল আলমকে ৩০ হাজার টাকা ও নান্দিনা বাজারের ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম, র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা, স্কোয়াড কমান্ডার আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, ভোক্তা সংরক্ষণ অধিদফতর ও আইন শৃঙ্খলা বাহিনী জেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ