রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

আহমাদ শফির মৃত্যুতে ফরিদপুর জেলা জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি, হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে ফরিদপুর জেলা জমিয়তে উলামায়ে ইসলাম। শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জেলা জমিয়তের তরফ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে ফরিদপুর জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ও জামিয়া আরাবিয়া শামসুল উলুম- খাবাসপুরের মুহতামিম আল্লামা মুফতি কামরুজ্জামান আল্লামা শফীকে 'ইসলামী চিন্তা জগতের একজন বরেণ্য আলেম' হিসেবে আখ্যায়িত করেন। তিনি উল্লেখ করেন, তাঁর মৃত্যুতে দেশবাসীর এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

মুফতী কামরুজ্জামান আরও বলেন, শাইখুল ইসলামের ইন্তেকালে দেশবাসী ও মুসলিম জাতি অন্যতম একজন রাহবারের দিকনির্দেশনা প্রাপ্তি থেকে চির বঞ্চিত হলো। তিনি মানুষকে সুপথে চলার জন্য কোরআন-হাদিস যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে বক্তব্য রেখেছেন। নম্রতা, বিনয় ও সৌজন্যবোধ ছিল তাঁর স্বভাবজাত। ইসলামী চিন্তাবিদ হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ শাইখুল ইসলাম শাহ আহমদ শফীর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ ও খ্যাতিমান শাইখুল হাদিসকে হারালো, যেটি সহজে পূরণ হবার নয়।

শোকবার্তায় শাহ আহমদ শফী রহ. এর রূহের মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণাগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জানান আল্লামা মুফতি কামরুজ্জামান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ