রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ময়মনসিংহে নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইমামকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ গফরগাঁও উপজেলায় এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আজিম উদ্দিন (৫০) নামে এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের সাদুয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আজিম উদ্দিন নিগুয়ারী ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত মরজত আলীর ছেলে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাফেজ আজিম উদ্দিন একই ইউনিয়নের পার্শ্ববর্তী সাদুয়া গ্রামের সাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সুরুজ আলী জামে মসজিদে ইমামতি করতেন। শনিবার তিনি এশার নামাজ শেষ করে পায়ে হেঁটে সাদুয়া-বেলদিয়া সড়ক দিয়ে বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা দা দিয়ে তার মাথায়, পেটে, হাতে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

এতে রক্তক্ষরণজনিত কারণে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

হত্যার কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি শাহীনুজ্জামান খান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ