রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ফেসবুকে ইসলাম নিয়ে কটূক্তি: পঞ্চগড়ে যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ায় মাহাবুব আলম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়। মাহাবুব একই এলাকার আসির উদ্দীনের ছেলে।

এদিকে মঙ্গলবার বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাহাবুব আলমের ফাঁসিসহ বিচারের দাবিতে এলাকাবাসী শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় মিছিল নিয়ে প্রদক্ষিণ শেষে দেবীগঞ্জ থানার সামনে এক মানববন্ধনের আয়োজন করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামসহ বিভিন্ন ধর্ম নিয়ে কটূক্তি করায় মাহবুবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ এবং ৩১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আজ (বুধবার) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ