রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

৯৯৯ নম্বরে ফোন: হারিয়ে যাওয়া ২ মাদরাসা শিক্ষার্থী ফিরে পেলো মায়ের কোল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

৯৯৯ নম্বরে ফোন: হারিয়ে যাওয়া ২ মাদরাসা শিক্ষার্থী ফিরে পেলো মায়ের কোল। ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার পৌরসভাস্থ ১৩নং ওয়ার্ডের দক্ষিণ তরপুরচন্ডী চাঁদপুর দারুস সুন্নাত দিনীয়া মাদরাসায়। বেলা তখন ১১টার কিছু সময় বেশি হবে। চাঁদপুর শহরতলীর ওয়াবদা গেইট এলাকার গ্যাসপাম্প সংলংগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে কাঁদছিল মাদরাসার পোশাক পরিহিত ৭-৮ বছরের দুই শিশু।

গত মঙ্গলবার দুই শিশুর কান্নার এমন দৃশ্য রাস্তার ওপার থেকে প্রত্যক্ষ করেন কে এম সাদ্দাম হোসাইন নামে স্থানীয় এক তরুণ। বাচ্চাদের কাঁদো কাঁদো মুখ দেখে এই তরুণের বুকের ভেতরটা নাড়া দেয়ায় রাস্তা পার হয়ে দ্রুত বাচ্চাদের কাছে পৌঁছান তিনি।

বাচ্চাদের কাছে গিয়ে কান্নার কারণ জানতে চাইলে তারা বলে, ‘বাড়িতে যামু, মার কাছে যামু’। নাম জিজ্ঞাসা করলে জবাব দেয় সামি ও সাজিদ, তারা আপন দুই ভাই।

বাচ্চা দুটোর কথা শুনে তরুণ সাদ্দাম বুঝতে পারেন তারা পথ হারিয়ে ফেলেছেন। পরবর্তীতে তিনি বাচ্চা দুটোকে পাশের দোকানে নিয়ে যেয়ে খাবার কিনে দিতে চান। কিন্তু বাচ্চা দুটো কিছুই খেতে না চেয়ে বাড়ি যাবো বলতে থাকে এবং কান্না করতে থাকে।

বাচ্চাদের কাছে তাদের বাসা বা ঠিকানা জানতে না পেরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বরে ফোন করে বিস্তারিত ঘটনা খুলে বলেন সাদ্দাম। সেখান থেকে বাচ্চাদের দেখেশুনে রাখার পরামর্শ দিয়ে চাঁদপুর মডেল থানার এসআই সোহাগ মল্লিকের সাথে যোগাযোগ করিয়ে দেয় ৯৯৯ কর্তৃপক্ষ। পরবর্তীতে এসআই সোহাগ মল্লিক ফোর্সসহ উক্ত স্থানে এসে বাচ্চাদের সাথে কথা বলেন।

সাদ্দাম বলেন, ‘বাচ্চাদের গায়ে মাদরাসার পোশাক দেখে অনুমান করে আমরা চাঁদপুর পৌরসভাস্থ ১৩নং ওয়ার্ডের দক্ষিণ তরপুরচন্ডী চাঁদপুর দারুস সুন্নাত দিনীয়া মাদরাসায় যাই। সেখানকার শিক্ষকরা নিশ্চিত করেন, দুই শিশু তাদের মাদরাসার নতুন ছাত্র। মাত্র একদিন আগে ভর্তি হয়েছে।’

বাচ্চা দুটোকে স্থানীয় অভিভাবকদের কাছে তুলে দেয়ার পর সস্তি প্রকাশ করে সাদ্দাম বলেন, ‘মনে হলো বুকের ভেতর থেকে যেন ভারী একটি পাথর সরে গেলো, দীর্ঘশ্বাস ছেড়ে শান্তির নিঃশ্বাস নিলাম।’

পরবর্তীতে মাদরাসা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, ওই দুই শিশুর বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার তুলপাই এলাকায়। তাদের বাবার নাম হুয়ায়ুন সরকার ও মায়ের নাম বিউটি বেগম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ