রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

বিরল রোগে আক্রান্ত সুমাইয়ার চিকিৎসায় এগিয়ে এলো গরীব এন্ড এতীম ট্রাস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামে বিরল রোগে আক্রান্ত সুমাইয়া (১০)। ফুলতৈল গ্রামের মৃত ছানু মিয়ার একমাত্র মেয়ের যাবতীয় চিকিৎসার ব্যায় ভার গ্রহণে এগিয়ে এসেছে সেবামূলক সংগঠন গরীব এন্ড এতীম ট্রাস্ট ফান্ড ইউকে।

ট্রাস্টের বালাগঞ্জ প্রতিনিধি কেএম লুৎফুর রহমান জানান, উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ফুলতৈল গ্রামের গরীব এই মেয়েটির একটি চোখে দীর্ঘদিন থেকে টিউমার জাতীয় একটি বড় মাংসের সৃষ্টি হয়ে হয়েছে, ফলে তার চোখ বন্ধ হয়ে দিনরাত জ্বালাযন্ত্রণার মধ্যে অতিবাহিত করছে। তার পরিবাব আর্থিকভাবে সচ্ছল না থাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সিলেটের ওসমানী সহ বিভিন্ন হাসপাতালে প্রায় অর্ধ লক্ষ টাকা তার চিকিৎসা করিছেন কিন্ত অবস্তার উন্নতি হয়নি। সিলেটের ডাক্তারগণ খুব খুব তাড়াতাড়ি তাকে ঢাকায় নিয়ে চিকিৎসার পরামর্শ দেন।

সাম্প্রতিক স্থানীয় এক সমাজ কর্মী মুশাহিদ শিকদারের মাধ্যমে আমার (লুৎফর) কাছে এ ব্যাপারে কথা হলে আমি ট্রাস্টের চেয়ারম্যান এড. সালেহ হামিদকে জানালে বিষয়টি তিনি গুরুত্বসহকারে নেন এবং খুব দ্রুত তার চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন এবং ভর্তি করে প্রাথমিকভাবে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা জন্য প্রায় ১ লক্ষ টাকা ব্যায় হয়।

তার চিকিৎসার জন্য আরো আনুমানিক আরো ৩/৪ লক্ষ টাকা ব্যায় হতে পারে এর সম্পুর্ণ ব্যায়ভার ট্রাস্টের পক্ষ থেকে বহন করা হবে বলে তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ