রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

কক্সবাজার জেলায় নতুন ৮ ওসির যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার জেলার আটটি থানার অফিসার ইনচার্জ (ওসি) ছাড়াও ৩৪ পুলিশ ইন্সপেক্টরকে দেশের বিভিন্ন স্থানে একযোগে ইতোমধ্যে বদলি করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে আট থানায় শূন্য হওয়া পদে নতুন ওসিদের পদায়ন করা হয়েছে। কক্সবাজার পুলিশ সুপার মুহা. হাসানুজ্জামান পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

নতুনভাবে দায়িত্ব নেয়া ওসিরা হচ্ছেন- কক্সবাজার সদর মডেল থানায় ওসি পদে যোগদান করছেন সাতক্ষীরা থেকে আসা পুলিশ পরিদর্শক শেখ মুনিরুল গীয়াস। টেকনাফ মডেল থানার ওসি পদে সিরাজগঞ্জ থেকে আসা পুলিশ পরিদর্শক মুহা. হাফিজুর রহমান।

উখিয়া থানার ওসি পদে সুনামগঞ্জ থেকে আসা পুলিশ পরিদর্শক আহাম্মদ সনজুর মোরশেদ। মহেশখালী থানায় ওসি পদে নওগাঁ থেকে আসা পুলিশ পরিদর্শক মুহা. আবদুল হাই।

চকরিয়া থানায় ওসি পদে গোপালগঞ্জ থেকে আসা পুলিশ পরিদর্শক সাকের মুহা. জুবায়ের। রামু থানায় ওসি পদে নীলফামারী থেকে আসা পুলিশ পরিদর্শক কেএম আজমিরুজ্জামান। পেকুয়া থানায় ওসি পদে ডিএমপি থেকে আসা পুলিশ পরিদর্শক মুহা. সাইফুর রহমান মজুমদার পিপিএম।

কুতুবদিয়স থানায় ওসি পদে মৌলভীবাজার থেকে আসা পুলিশ পরিদর্শক মো. জালাল উদ্দিনকে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ দপ্তর স্মারক নং- প্রশা/০৯/২০২০ (অংশ) ১১৮৫৩(৬৪), তাং-২৪/৯/২০২০ মোতাবেক কক্সবাজার জেলায় যোগদানকৃত এসব পুলিশ পরিদর্শককে জনস্বার্থে উল্লেখিত থানায় বদলি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ