রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

ধর্ষকদের শাস্তির দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের এম.সি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণে জড়িত ধর্ষকদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসন ব্যর্থ হলে সিলেটের সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর।

আজ রোববার বিকাল ৫টায় এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের কর্মীদের দ্বারা গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীর কোর্ট পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নগর সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় মিছিল পুর্ববর্তী সমাবেশে বক্তারা উপরুক্ত হুশিয়ারী উচ্ছারণ করেন। এতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আবু তাহের মিসবাহ, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি মাওলানা মাহফুজ আহমদ মাহি, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাইল আহমদ, এমসি কলেজ শাখা সভাপতি মুহাম্মাদ নুরুদ্দিন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ