রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে আল্লামা শফী রহ. এর স্মরণ সভা ৪ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নাজমুল হাসান: কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দুআর মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ৪ অক্টোবর রোববার সকাল ১০ টায় সংগঠনের কার্যালয় জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম মাদরাসায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

কুমিল্লা জেলা কওমি মাদরাসার সংগঠনের সভাপতি ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি আল্লামা নূরুল হক হাফিজাহুল্লাহর সভাপতিত্বে কওমী মাদরাসা সমূহের সর্বোচ্চ অথরিটি আল-হাই‘আতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর সাবেক চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর সাবেক সভাপতি, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক মুহতামিম ও তাহাফফুজে খতমে নবুওয়াত সহ নানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, সদ্য প্রয়াত আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক এ আলোচনা সভায় উপস্থিত থাকবেন আল-হাই‘আতুল উলয়া ও বেফাকের অন্যতম সদস্য দারুল উলূম বরুড়া মাদরাসার মুহতামিম আল্লামা নোমান আহমদ, বেফাকের অন্যতম সদস্য ও জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম কুমিল্লার নায়েবে মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস, কুমিল্লা রানির বাজার মাদরাসার মুহতামিম মাওলানা মনিরুল ইসলামসহ কুমিল্লার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর খোলাফা ও সর্বস্তরের উলামায়ে কেরাম৷

সভায় সংগঠনের পক্ষ থেকে আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে করোনাকালীন দুর্যোগে অসহায় হয়ে পড়ে আলেম ও দ্বীনদ্বার পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা ও সেলাই মেশিন বিতরণ করা হবে বলেও জানা যায়।

ওআই/মুফতি আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ