বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৪ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বায়তুল মোকাররমে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কুরআনখানি, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

আজ (২৮ সেপ্টেম্বর) সােমবার দুপুর ১২.০০টার এ মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতী মাওলানা মিজানুর রহমান।

মুনাজাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। জাতির পিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পনেরাে আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা। হয়। এছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। বাংলাদেশসহ সারাবিশ্ব যাতে করােনাভাইরাসের প্রভাব থেকে দ্রুত মুক্তিলাভ করে সেজন্য দোয়া করা হয়।

মুনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, পরিচালক, উপ-পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশ নেন। এছাড়া আজ বাদ যােহর ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ের কেন্দ্রীয় মসজিদগুলােতেও মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেয়া মুনাজাত ও কুরআন খতম করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ