রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

আওয়ার ইসলামে সংবাদ প্রকাশের পর ফুলপুরের খড়িয়া ব্রিজ ও রাস্তার কাজ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশের পর ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের খড়িয়া ব্রিজ ও রাস্তা মেরামতের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায় খড়িয়া ব্রিজ ও রাস্তা মেরামতের কাজ চলছে পুরোদমে।

ফুুলপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এ মেরামতের কাজে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী। পাশাপাশি এ সংক্রান্ত খবর প্রকাশ করায় মিডিয়া কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তারা।

ভাইটকান্দি ইউনিয়নের বাসিন্দা সোহানুর রহমান সোহাগ আওয়ার ইসলামকে বলেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো লাগছে, প্রশাসন আমাদের কথার গুরুত্ব দিয়ে কাজটা শুরু করেছে।

এর আগে ২৫ সেপ্টেম্বর শুক্রবার ‘ব্রিজের গোড়ায় গর্ত, রাস্তা ভাঙা; দূর্ভোগে ৮-১০ গ্রামের বাসিন্দা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে আওয়ার ইসলাম। তার ৪দিনের মাথায় কাজ শুরু করে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের খড়িয়া নদীর ঘাটপাড় ব্রিজের গোঁড়ায় মাটি সড়ে গিয়ে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ৮/১০গ্রামের মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ