রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

আল্লামা শফী রহ. জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় দৃষ্টান্ত রেখেছেন: জামালপুর জেলা ওলামা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা আহমদ শফী রহ. স্মরণে ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদ আয়োজিত আলোচনা সভায় আহমদ শফী রহ. সুযোগ্য খলিফা মুফতী ওমর ফারুক সন্দিপী বলেছেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। উপমহাদেশের ইসলামী জাগরণের অবিসংবাদিত নেতা ছিলেন। তিনি ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে সকলকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি সত্য-মিথ্যার পার্থক্য জাতির সামনে পরিষ্কার করেছিলেন।

আজ শুক্রবার বিকেলে রাজধানীল জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুলা এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আলহাজ্ব মাওলানা হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা শহিদুল্লাহ আনসারী, মুফতি আব্দুল জব্বার, ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি কাজী মাহমুদুল হাসান, সিনিয়র সহ সভাপতি মুফতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি বাকি বিল্লাহ, মাওলানা আহমদ আবদুল কাইয়ূূম, সহ সভাপতি মুফতি মোস্তাফিজুর রহমান, মুফতি আব্দুল্লাহ আল মামুন, শায়খ ওসমান গণি, মুফতি আনোয়ার হোসাইন, মুফতী মুসলিম উদ্দিন, মুফতী জাহিদুল ইসলাম, মুফতি ইলিয়াস হোসাইন, মাওলানা ফরহাদ হুসাইন, মাওলানা মুফতি আবু সুফিয়ানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, আল্লামা আহমদ শফী রহ. ইসলাম এবং ইসলামী আদর্শকে সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তেমনিভাবে আমাদেরকেও কাজ করতে হবে। তিনি আরো বলেন, আল্লামা শাফি রহ. তার জীবনের প্রতি সময়ে ইসলামের জন্য নিবেদিত ছিলেন। আমাদেরকেও সেভাবেই কাজ করলে ইনশাআল্লাহ আমরা সফলতা পাব। জামালপুর জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি কাজী মাহমুদ হাসান বলেন, শায়খুল ইসলাম রহ. তিনি কাজ করেছেন তিনি সমাজের মানুষের জন্য কাজ করেছেন। রাজনীতির ময়দানে নিজেই দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, আমাদের সকল প্রকার ভেদাভেদ ভুলে সকল প্রকার সমস্যা থেকে উত্তোরণ হয় আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। পরে হযরতের বুলন্দ মর্যাদা কামনা করে বিশেষ দুয়া ও মুনাজাত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ