রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ফুলপুরে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুলপুরে মানববন্ধন করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় শামসুল হক চত্বরে রূপসী হেলপ জোন নামক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার কারণে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে, ক্ষমতাসীনদের ছত্রছায়ায় ধর্ষকরা বারবার পার পেয়ে যাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য দোষীদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এবং নারীদের নিরাপত্তায় প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ফুলপুর ব্লাড ডোনার্স এর সম্পাদক তাসনুভা নাসরিন নিশু, রূপসী হেলপ জোনের নাজমুস সাকিব, মাজাহারুল ইসলাম নাহিদ, হাবিব আদনান বাবলু, মোজাম্মেল হক বিজয় প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ