রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে ময়মনসিংহের ৮ উপজেলায় যুব মজলিসের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

নোয়াখালীর বেগমগঞ্জে নারীর উপর বর্বরোচিত পাশবিক নির্যাতন ও নারী সহিংসতার প্রতিবাদ ও শাস্তির দাবিতে ময়মনসিংহের ৮ উপজেলায় একযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

মঙ্গলবার (৬ অক্টোবর) আসরের পর এসব সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যেসব জায়গায় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে- মুক্তাগাছা উপজেলার বড় মসজিদ চত্বর, ফুলবাড়িয়া উপজেলার বড় মসজিদ চত্বর, ভালুকা উপজেলার প্রেসক্লাব চত্বর, গফরগাঁও উপজেলার বিশ্বরোড মোড়ে,নান্দাইল উপজেলার জলসিঁড়ী বাসষ্ট্যান্ড, ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া বাজার বাসষ্ট্যান্ড, ফুলপুর উপজেলার আলোকদী মেইনরোড, হালুয়াঘাট উপজেলার ধুরাইল বাজার এবং গৌরিপুর উপজেলার রামগোপালপুর বাজার বাসষ্ট্যান্ড।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা, দেশব্যাপী গুম-খুন, ধর্ষণ ও নারী নিপিড়নের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন নেতৃবৃন্দগণ।

সমাবেশে বক্তারা ২৪ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ