রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

নওগাঁ দারুল উলুম দপ্তরীপাড়া মাদরাসায় আল্লামা আহমদ শফী রহ. জীবন শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-জামিআতুল ইসলামিয়া দারুল উলুম দপ্তরীপাড়া মাদরাসা নওগাঁর উদ্যোগে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বাদ আসর এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জামিয়ার শায়খুল হাদিস ও প্রধান শিক্ষা-সচিব আল্লামা হাফিজুর রহমান। আলোচনা সভায় দেশের শীর্ষ উলামায়ে কেরাম আল্লামা আহমদ শফী রহ. বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনাকালে বলেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. একজন মহা জাগরণের নাম। তিনি তালিম তরবিয়ত তজকিয়ায়ে নাফস ও মানুষের দৈনন্দিন জীবনে শিরক বিদআত ও কুসংস্কার মুক্ত করতে বহুমুখী অবদান রেখে গেছেন। দেশকে নাস্তিক্যবাদী ও হিন্দুত্ববাদি গোষ্ঠির ষড়যন্ত্র থেকে রক্ষায় হেফাজতে ইসলামের মাধ্যমে এক ঐতিহাসিক ভূমিকা রেখেছে। তিনি ইসলাহ ও তাজকিয়ার ফিকিরে জীবনের গুরুত্বপূর্ণ সময় জাতীর কল্যাণে নিবেদন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দারুল উলুম দপ্তরীপাড়া মাদরাসার সন্মানিত মুহতামিম আল্লামা মাহমুদুল হক, বিশিষ্ট ওয়েজ ও শায়খুল হাদিস আল্লামা রেদওয়ানুল্লাহ, আল্লামা আবু বক্কর, আল্লামা আব্দুল হাকিম, আল্লামা আব্দুল হালিল, আল্লামা মিজানুর রহমান।

উপস্থিত ছিলেন মুফতি দেলাওয়ার হোসেন, মুফতি মহিববুল্লাহ্, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা মাসুদুর রহমান, হাফেজ রেজাউল করিম, ক্বারি হুসাইন আহমাদসহ জামিআর সংশিষ্ট সন্মানিত আসাতায়েযে-কেরামগণ।

অনুষ্ঠান পরিচালনা করেন জামিআার শিক্ষা-সচিব, আল্লামা মাহমুদুল হাসান সিরাজী। উপস্থিত ছিলেন নওগাঁ সদর ও পাশ্ববর্তী এলাকার কওমি মাদরাসার শিক্ষকসহ আল্লামা আহমদ শফী রহ. এর অসংখ্য খোলাফা ও ভক্তবৃন্দ৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ