রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

১৫ বছর বয়সী মেয়ের বিয়ে পড়ানোয় কাজীর জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে পড়ানোয় কাজী আনোয়ার পারভেজকে (এনামুল কাজী) জেল দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার চাঁচকৈড় গাড়িষা পাড়ায় এই ঘটনা ঘটে। কাজী আনোয়ার পারভেজ একই এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল জানান, চাঁচকৈড় গাড়িষা পাড়ায় জাকিয়া সুলতানা নামের ১৫ বছর বয়সী মেয়ের বিয়ে পড়ানোর খবর পাওয়া যায়।

খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে বিবাহ করার অপরাধে সুরুজ প্রামানিককে হাতেনাতে আটক করা হয়। সে আজ বৌ-ভাতের আয়োজন করে মেয়েকে বাড়িতে উঠিয়ে নিতে আসে। বাল্য বিয়ের দোষ স্বীকার করায় তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত সংসার করবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

তিনি আরো জানান, একই সঙ্গে এই বিবাহ সম্পাদন করার অপরাধে গুরুদাসপুর পৌরসভা ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কাজী আনোয়ার পারভেজ (এনামুল কাজী) কে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ