রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

ধর্ষণের প্রতিবাদে 'বাংলাদেশ মানবাধিকার কমিশন' ফুলপুর শাখার মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় 'বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার' উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার 'ভাষা সৈনিক শামসুল হক চত্বরে'এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সহ সভাপতি আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসাইন, দপ্তর সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও সাস্তির দাবি জানান। এসময় প্লেকার্ড হাতে নানান প্রতিবাদী স্লোগান লেখে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর শাখার কর্মীগণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ