শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘অব্যাহত নারী ও শিশু নির্যাতন রোধে পূর্ণাঙ্গ ইসলামিক অনুশাসনের বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগরীর সম্পাদিকা সুরাইয়া খন্দকার সুমী বলেছেন, শুধু আইন প্রয়োগ করে নয়, বরং পূর্ণাঙ্গ ধর্মীয় অনুশাসনের মাধ্যমেই সম্ভব নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অবক্ষয় থেকে দেশ ও জাতিকে রক্ষা করা। যেহেতু আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছেও মানুষ নিরাপত্তা পাচ্ছে না।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মহিলা মজলিস ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, থানা হাজতে নির্মম নির্যাতনসহ বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ড বন্ধ করা এবং সমাজ থেকে হত্যা-খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সকল অপরাধের মূলোৎপাটন করতে হলে সমাজের সর্বস্তরের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে ইসলামিক অনুশাসন কার্যকর করতে হবে।

ঢাকা মহানগরী নির্বাহী সদস্য মির্জা জেরিন সুলতানার সভাপতিত্বে ও ছাত্রী মজলিস নেত্রী খন্দকার সাফা বিনতে সাইফের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উম্মে হাবিবা সুলতানা জুই।

এছাড়াও উপস্থিত ছিলেন, শামসুন্নাহার শিরিন, সুমাইয়া আক্তার সানজিদা, সুরাইয়া আক্তার সাবরিনা, হাফেজা হোসনা আক্তার প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ