শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

আবদুল হাফিজ তাহসীনুল কুরআন মাদ্রাসায় ইসলাহি মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আফতাবনগর এলাকায় অবস্থিত আব্দুল হাফেজ তাহসীনুল কুরআন মাদরাসা ঢাকা- এর উদ্যোগে ইসলাহী মজলিসের আয়োজন করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ মাগরিব মাদরাসা প্রাঙ্গণে এ ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থেকে ইসলাহী বয়ান পেশ করবেন শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ আবূ মূসা, মাওলানা মুহাম্মদ শাব্বীর আহমাদ, বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতি আমজাদ হোসাইন হেলালী, মালিবাগ মাদরাসার মুহাদ্দিস মুফতি হাফীজুদ্দীন ও রামপুরার মুফতি আব্দুল্লাহ আল মামুন। এছাড়া আরও অন্যান্য উলামায়ে কেরাম বয়ান করবেন।

ইসলাহী মাহফিলে সভাপতিত্ব করবেন রেডিয়েন্ট গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মীর হোসেন। মাদরাসার মুহতামিম মুফতি শরীফুল ইসলাম ইসলাহী মাহফিলে সকল মুসলমানদের উপস্থিত থেকে দোজাহানের অশেষ নেকী হাসিলের জন্য আহবান জানিয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ