রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ

রানা প্লাজার পর আবারও সাভারে হেলে পড়েছে ছয় তলা ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রানা প্লাজার পর আবারও সাভারে হেলে পড়েছে ছয় তলা ভবন। সাভারের ছয় তলা এ ভবনটি পাশের একটি ভবনের উপর হেলে পড়েছে। হেলে পড়া ভবনে থাকা সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার ওয়াপদা রোডের তাজুল ইসলামের ছয় তলা ভবনটি হেলে পড়ে। ভবনটিতে অর্ধশতাধিক পরিবার বসবাস করছিল। সাভার পৌর মেয়র আব্দুল গণি গণমাধ্যমকে জানান, কয়েক দিন ধরেই ভবনটি আস্তে আস্তে হেলে পড়ছিল। আজ ভবনে ফাটল দেখা দেয়ায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে হ্যান্ডমাইক দিয়ে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। সবাই নিরাপদে সরে যেতে পেরেছেন।

সাভার পৌরসভার চিফ ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ভবনটি সিলগালা করা হবে। পরে বুয়েটের প্রকৌশলী এসে পরীক্ষা-নিরীক্ষার পর সঠিক ঘটনা জানা যাবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ