রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

চট্টগ্রামে ‘ইসলামের দৃষ্টিতে বিয়ে’ শীর্ষক সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে ‘ইসলামের দৃষ্টিতে বিয়ে’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি মারকাজ ‘জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর’ এর উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ তথা ইফতা বিভাগের ছাত্রদের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

আজ বুধবার (১১ নভেম্বর) জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে ‘ইসলামের দৃষ্টিতে বিবাহ’ বা ‘আন নিকাহু ফিল ইসলাম’ বিষয়ক আলোচনা করা হয়।

এতে বক্তারা যুবক-যুবতীদের বিয়ের বয়স, সময় ও অন্যান্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সেমিনারে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামিয়ার শায়খুল হাদিস ও প্রধান মুফতি আল্লামা মাহমূদ হাসান, নায়েবে মুহতামিম আল্লামা আইয়ুব বাবুনগরী, জামিয়ার মুহাদ্দিস মুফতি মীর হুসাইন রামগড়ী, ড. হাফেজ হারুন আজিজী নদভী, জামিয়ার শিক্ষা সচিব ও মুহাদ্দিস মুফতি রহীমুল্লাহ শাহনগরী, জামিয়ার নাজেমে দারুল ইকামাহ মাহমুদ শাহ ধর্মপুরী, ফরীদুল আলম সাতকানবী, মুফতি ইকবাল আজীমপুরী, মুফতি একরাম পাঠকনগরী, ফরিদুল আলম আমিনী প্রমূখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ