রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

বাবার মৃত্যুশোকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ছেলের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবার মৃত্যুশোক সইতে না পেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন এক ছেলে। গতকাল রাতে নেত্রকোনার ধোবারুহী গ্রামে এ ঘটনা ঘটে। ছেলেটির নাম শেখ রাসেল (২৩)। তিনি ওই গ্রামের হাফেজ মাওলানা আবদুল বারীর ছেলে। পড়াশোনা করতেন ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগে।

এলাকাবাসী জানায়, স্থানীয় মাদ্রাসা শিক্ষক আবদুল বারী বুধবার রাত ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুশোক সহ্য করতে না পেরে ছেলে শেখ রাসেল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এক পর্যায়ে ঘরের আড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

মৃত্যুর আগে শেখ রাসেল ফেসবুকে লেখেন, 'আমার দুনিয়ায়, আমার আখেরাত আমার আব্বা! ডা. মাত্র আব্বারে মৃত ঘোষণা করলো! দোয়া চাই, অবশ্যই আব্বাকে একা ছাড়বো নাহ.. আমিও সঙ্গী হবো, ইনশাআল্লাহ। আমার দুনিয়া, আমার আব্বা আমার সব, আমার কলিজা। আমার অক্সিজেন ফুরিয়ে গেল, আমার দেহ থেকে কলিজা বিচ্ছিন্ন হলো! বাবা আমাদের জন্য আমৃত্যু সংগ্রাম করে গেলেন। প্রতিদান দিলাম, দুশ্চিন্তা, ক্রোধ, আর নানা বাজে কাজ! আব্বা তুমি আমার সুপার হিরো! আমার বেঁচে থাকার সম্বল তুমি নাই আমি কি করে থাকবো বলো? ১০টা বেজে গেল, কই তোমার ফোন তো আসলো না! কই আমার খোঁজ তো কেউ নিলো না!'

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ