রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ময়মনসিংহে বৃদ্ধা মায়ের সামনে সন্তানকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ধোবাউড়ায় বৃদ্ধা মায়ের সামনে ছেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী নূর হোসেন ও তার ভাই মুশিকুর রহমান।

জানা যায়, জমি দখলের ঘটনা নিয়ে উপজেলার বেতগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, বেতগাছিয়া গ্রামের হযরত আলী (৬৩) তার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। কিন্তু গত তিন মাস ধরে সেই জমির দাবি করে আসছে পাশের বাড়ির নূর হোসেন গংরা।

জমির দখল নিয়ে উভয়পক্ষের মাঝে বিরোধ চলছিল। এর আগে দুইবার হযরত আলীর ঘর ভেঙ্গে দেয় নূর হোসেন ও তার ভাই মুশিকুর রহমান। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বুধবার সকাল আনুমানিক ১০টায় হজরত আলী তার জমিতে কাজ করতে যায়। এসময় নূর হোসেন ও তার ভাই মুশিকুর রহমান হযরত আলীকে ডেকে একটি ঝোঁপঝাড়ের কাছে এনে আঘাত করে।

এরপরই চিৎকার শুনে হযরত আলীর মা ও তার ভাই কুদরত আলী কাছে আসে। এ সময় মায়ের সামনে তার দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়েছে নূর হোসেন ও তার ভাই মুশিকুর রহমান। বারবার হজরত আলীর মা প্রাণভিক্ষা চাইলেও কানে পৌঁছেনি বৃদ্ধা মায়ের আর্তনাদ। পরে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে প্রথমে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসক রাতে হযরত আলীকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কুদরত আলী। এদিকে চোখের সামনে দুই ছেলেকে কুপানোর দৃশ্য যেন কোনোভাবেই ভুলতে পারছেন না বৃদ্ধা মা। শোকে তিনি এখন পাথর। আশেপাশের লোকজন এসে সান্ত্বনা দিচ্ছেন বৃদ্ধাকে। এ ঘটনায় এলাকাবাসী বিচার দাবি করেছেন।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ ব্যাপারে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং একজন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি।

-এটি