রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, কিংবদন্তি আলেম, শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর জ্যোতির্ময় জীবনের দাস্তান; বহুলাকাংখিত বই— ‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আল্লামা আজিজুল হক রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১২ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় রাহমানিয়া ছাত্র মিলনায়তনে বর্ণাঢ্য এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন, জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম আল্লামা নুর হোসাইন কাসেমী, জামিয়া নূরিয়া আশরাফাবাদ, কামরাঙ্গীরচরের মুহতামিম মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, নরসিংদীর জামিয়া কুরআনিয়া মেরাজুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাঈল নূরপুরী, মাখজানুল উলুম খিঁলগাও-এর মুহতামিম মাওলানা নুরুল ইসলাম জিহাদী, জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় রাহমানিয়ার শাইখুল হাদীস মাওলানা বাহাউদ্দীন আহমাদ গাজীপুরী, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টাররের মহাপরিচালক মাওলানা মুফতী আরশাদ রাহমানী।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল কালাম, প্রিন্সিপাল, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া, ঢাকা। মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী, মহাপরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। মাওলানা লিয়াকত আলী, সহ.সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত।

মাওলানা মুফতী আশরাফুজ্জামান, শিক্ষাসচিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা। মাওলানা শরীফ মুহাম্মাদ সম্পাদক, ইসলাম টাইমস ২৪ ডটকম। স্বপ্নচারী লেখক এ অনুবাদক মাওলানা যাইনুল আবেদীন। মাওলানা মুফতী এনায়েতুল্লাহ, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামসহ আরও অনেক উলামায়ে কেরাম ও লেখক সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

স্বাগত বক্তব্য রাখেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক। ‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ মোড়ক উন্মোচন করেন জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম আল্লামা নুর হোসাইন কাসেমী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ