রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

১১ দিন ধরে নিখোঁজ যশোর জেলা ইসলামি ঐক্যজোটের সাধারণ সম্পাদক মুফতি ইবরাহিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহীন রহমান: ১১ দিন ধরে নিখোঁজ যশোর জেলা ইসলামি ঐক্যজোটের সাধারণ সম্পাদক এবং ঝিকরগাছা পারবাজার জামিয়া ক্বওমী বালক বালিকা মাদরাসার মুহতামিম মুফতি ইব্রাহীম খলিল (৪০) । পরিবার পরিজন, সহকর্মী কিংবা প্রশাসন কেউই সন্ধান পাচ্ছে না তার। মুঠোফোন নাম্বারটিও বন্ধ।

গত ২ নভেম্বর সকল সাড়ে সাতটার দিকে নিজ কর্মস্থল মাদরাসা থেকে ‘একটু বাইরে যাব’ বলে বেরিয়ে যান ইব্রাহীম খলিল। এরপর থেকে আজ এগারো দিন পর্যন্ত তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

তার সহকর্মী মাওলানা আবু সাইদ আওয়ার ইসলামকে জানান, `১১ নভেম্বর অনুষ্ঠিতব্য মাদরাসার আজীবন দাতা সদস্য সম্মেলনকে কেন্দ্র করে বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও দাওয়াত দেওয়ার উদ্দেশ্য ২ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে মাদরাসা থেকে বের হন। এরপর দুপুর ১২ টার দিকে বিশেষ প্রয়োজনে মাদরাসা থেকে তাকে কল করা হলে তার মুঠোফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এরপর রাত পর্যন্ত অপেক্ষা করি আমরা। কিন্তু রাতেও তিনি আর বাসায় ফিরেন নি।'

এরপর পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব তার খোঁজ করতে শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান পান নি।অবশেষে ব্যর্থ হয়ে ৫ নভেম্বর তার স্ত্রী আলেমা শাহনাজ আক্তার ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডাযেরি করেন।

আওয়ার ইসলাম থেকে শাহনাজের সঙ্গে যোগাযোগ করা হলে, তার নিখোঁজের সত্যতা তিনি নিশ্চিত করেন।তার কাউকে সন্দেহ কি না? তা জানতে চাইলে তিনি বলেন, না। আমি কাউকে সন্দেহ করি না।তাছাড়া এলাকার সবার সঙ্গে তার ছিল খুব ভাল সম্পর্ক। তার নিখোঁজে সবাই চিন্তিত।

তিনি আরো বলেন, তার সন্তানগুলো বাবাকে একনজর দেখার ব্যকুল হয়ে পড়ছে। বারবার ‘বাবা বাবা’ বলে চিৎকার করছে। তাদের কীভাবে সান্ত্বনা দিবো আমি জানি না। আমি যেকোনো মূল্যে তার সন্ধান চাই।

কেউ তার সন্ধান পেলে ০১৯২৯১৮৮৬১৪ নাম্বারে যোগাযোগ করতে বলে হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ