রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

করোনায় আক্রান্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেইসবুকে সহকর্মীর আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তার সুস্থতা কামনায় সবার দোয়া চান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গতকাল বৃহস্পতিবার হাতে পাওয়া পরীক্ষার ফলাফলে প্রতিমন্ত্রীর করোনা ভাইরাস পজিটিভ আসে। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

গত ৭ নভেম্বর প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুকে জানান, করোনা পরীক্ষায় বাসায় আমারসহ অন্য সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে গত মে মাসে শাহরিয়ার আলমের বাসার বাবুর্চিসহ চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সে সময়ে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে প্রতিমন্ত্রীর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ