শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

লাইভে এসে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিল এক যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ এসে দা উঁচিয়ে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছেন এক যুবক।গতকাল রবিবার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক ভিডিওতে হত্যার হুমকি দেন তিনি।। যুবকের নাম মহসিন তালুক দার। জানা যায়, তিনি সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

সম্প্রতি কলকাতায় গিয়ে কালিপূজা উদ্ধোধন করায় তার প্রতি ক্ষুব্ধ হন ওই যুবক।  তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার কথা বলেন এই  তিনি। এসময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগালও করতে থাকেন। সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন চলে আসার কথাও বলেন।

এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারো একটি লাইভ ভিডিওতে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান।

তিনি বলেন, কারো চাপে এখন এ ভিডিওটি নির্মাণ করছেন না বরং সাকিবকে একটা সুযোগ দেয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সকল সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ