রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

সম্পত্তির বিরোধে নোয়াখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে ছোট ভাইয়ের হামলায় আহত হওয়ার পাঁচ দিনপর চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মোহাম্মদ হোসেন (৫০) মারা গেছেন।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এরআগে, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের দক্ষিণ বটগ্রামে তার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোহাম্মদ হোসেন উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বটগ্রামের রুহুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার (১১ নভেম্বর) নিজ বাড়িতে পারিবারিক জায়গা সম্পত্তির বিরোধ নিয়ে ছোট ভাই কামাল হোসেন তার বড় ভাই মোহাম্মদ হোসেনকে রড দিয়ে পিটিয়ে জখম করেন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে থাকেন। বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তিনি মারা যান।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, এ ঘটনায় অভিযুক্ত ভাইকে আসামি করে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ