শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

অভিনয় ছাড়ার পর ছবিও মুছে দিতে বললেন জাইরা ওয়াসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভক্তদের ছবি মুছে দিতে বললেন জাইরা ওয়াসিম। গত বছর অভিনয়কে বিদায় জানিয়েছেন কাশ্মীরি সাবেক এ অভিনেত্রী জাইরা ওয়াসিম। বর্তমানে ধর্মে পূর্ণ মনোযোগ দিয়েছেন তিনি। তাই সামাজিকমাধ্যম থেকে নিজের সব ছবি সরিয়ে নিয়েছেন এই বলিউড তারকা। এবার তিনি একই অনুরোধ জানালেন ভক্তদেরও। জাইরা সকলকে অনুরোধ জানিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, দয়া করে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে আমার ছবি ব্যবহার করবেন না। আমি জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি।

‘দঙ্গল’খ্যাত এই অভিনেত্রী আরও লেখেন, এতদিন ধরে আমাকে অনেক ভালবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইন্টারনেট থেকে সব ছবি মুছে ফেলা সত্যিই অসম্ভব। কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করতে পারি এটুকুই, যাতে আর আমার ছবিগুলো নতুন করে শেয়ার করা না হয়।

সবাই তাকে সাহায্য করবেন বলেও আশা প্রকাশ করেন জাইরা ওয়াসিম। ২০১৯ সালেই বলিউড ত্যাগ করার ঘোষণা দেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাইরা ওয়াসিম।

তখন তিনি জানান, অভিনয় করা ইসলাম ধর্ম বিরোধী। তাই তিনি স্বেচ্ছায় সিনেমার ক্যারিয়ার থেকে বিদায় নিচ্ছেন। ২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ সিনেমায় অনবদ্য অভিনয় করে বলিউড মাত করেন জাইরা। এছাড়া প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমাতেও তার অভিনয় সবার নজর কাড়ে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ