রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

অনলাইন শিক্ষা কার্যক্রম আনন্দময় করতে হবে: ইউজিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, করোনা মহামারীর কারণে শিক্ষার্থীরা বাড়িতে বসে অনলাইনে ক্লাস করছেন। কিন্তু অনলাইনে শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষার্থীরা সন্তুষ্ট নয়। এক্ষেত্রে শিক্ষকদের আরও বেশি সচেতন হতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) ‘অনলাইন পাঠদানে শিক্ষার্থীদের অংশগ্রহণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি’র চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, অনলাইনে শিক্ষা কার্যক্রম আরও আনন্দময় ও আকষর্ণীয় করতে হবে। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যেন অনলাইনে ক্লাস করতে নিজ থেকেই অধীর আগ্রহ নিয়ে ক্লাসে বসেন। অনলাইন পাঠে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে শিক্ষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন তিনি।

ড. কাজী শহীদুল্লাহ বলেন, করোনার শুরুতে অনলাইনে ক্লাস নিতে গিয়ে ইন্টারনেট ও ডিভাইস সমস্যায় পড়েছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বর্তমানে এই প্রধান দুটি সমস্যার সমাধান হয়েছে।

ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্রের সভাপতিত্বে কর্মশালায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহা. আবু তাহের, এসপিকিউএ বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শাসমুল আরেফিন উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ